KALIGANJ BLOCK LIGHT UNION
KALIGANJ BLOCK LIGHT UNION Nadia District Sound, Light & Generator Owners Welfare Association - (GOVT. Reg. No. S00037427) Approved
MEMBER DIRECTORY

Find a Member

Search for a union member using any available information.

ABOUT THE UNION

Working together for our members.

This official portal provides union information and a simple way to verify membership records and current status.

Portal Official Member Portal
Verification Member Status Search
Access Public & Secure
LATEST UPDATES

Important Notices

14 Sep 2026

📢 বিশেষ বিজ্ঞপ্তি — শারদীয়া দুর্গাপূজা ২০২৬

কালীগঞ্জ ব্লক লাইট ইউনিয়ন-এর সকল সম্মানীয় সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন শারদীয়া দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সকল সদস্যকে তাঁদের নিজ নিজ কাজের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মগুলি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ১. লিখিত চুক্তি বাধ্যতামূলক: প্রত্যেক সদস্য যে সকল পূজা কমিটি/পূজা উদ্যোক্তার সঙ্গে আলোকসজ্জা ও জেনারেটর কাজের জন্য বুকিং গ্রহণ করবেন, তাঁদের সঙ্গে অবশ্যই লিখিত Agreement করতে হবে। ২. নিজস্ব Bill Pad ব্যবহার: প্রত্যেক সদস্যকে তাঁদের নিজস্ব প্রতিষ্ঠানের/ব্যবসার Bill Pad-এ কাজের বিবরণ, নির্ধারিত মূল্য, কাজের সময়কাল এবং অন্যান্য শর্ত উল্লেখ করে বিল/চুক্তিপত্র প্রদান করতে হবে। ৩. বুকিং অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে: পূজা কমিটির সঙ্গে Agreement-এ যে কাজ, পরিমাণ ও পরিষেবা উল্লেখ করে বুকিং নেওয়া হবে, বাস্তবে কাজ করার সময় Agreement-এ উল্লেখিত কাজের তুলনায় কম বা নিম্নমানের কোনো কাজ করা যাবে না। ৪. কাজের মান বজায় রাখা: বুকিং অনুযায়ী নির্ধারিত আলো, জেনারেটর বা অন্যান্য পরিষেবা যথাযথভাবে সরবরাহ করতে হবে। কোনো অবস্থাতেই পূজা কমিটির সঙ্গে করা চুক্তির শর্ত ভঙ্গ করা উচিত নয়। ৫. স্বচ্ছতা বজায় রাখা: সদস্য ও পূজা কমিটির মধ্যে কাজের মূল্য, কাজের পরিমাণ, সময়সীমা এবং অন্যান্য শর্ত পরিষ্কারভাবে লিখিতভাবে নির্ধারণ করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ৬. ইউনিয়নের ভাবমূর্তি রক্ষা: প্রত্যেক সদস্যের দায়িত্বশীল ও পেশাদার আচরণই কালীগঞ্জ ব্লক লাইট ইউনিয়ন-এর সুনাম ও ঐক্য বজায় রাখতে সাহায্য করবে। তাই সকল সদস্যকে পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সকল সদস্যের সহযোগিতায় শারদীয়া দুর্গাপূজা ২০২৬ সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হোক—এই কামনা করি। আদেশক্রমে কালীগঞ্জ ব্লক লাইট ইউনিয়ন দেবগ্রাম, নদীয়া, ৭৪১১৩৭ - শারদীয়া দুর্গাপূজা ২০২৬

CONTACT

Need assistance?

For membership or administrative enquiries, please contact the union office. Debagram, Nadia, West Bengal, India, 741137.